সত্যিকারের জ্বিনের গল্প: "ছাদের সেই রাত"






 সত্যিকারের জ্বিনের গল্প: "ছাদের সেই রাত"

রাত তখন গভীর, চারদিক নিস্তব্ধ আর প্রকৃতির কোলাহল যেন থমকে গেছে। হঠাৎ আমার চোখ খুলে গেল। মোবাইলের দিকে তাকিয়ে দেখি, রাত ঠিক ২টা। কেন যেন ঘুম আসছিল না। ছোটবেলা থেকেই মধ্যরাতে উঠলে একটা অদ্ভুত অস্বস্তি অনুভব করি। তবে আজ যেন এক অন্যরকম অনুভূতি, যেন কেউ আমার দিকে চেয়ে আছে।

একটু পানি খেয়ে ফ্রেশ হওয়ার জন্য ছাদে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমাদের বাসার ছাদ থেকে শহরের বেশ কিছু অংশ দেখা যায়, এবং এসময় সেটা বেশ অদ্ভুত সুন্দর দেখায়। ছাদে এসে দাঁড়িয়ে আছি, মৃদু বাতাস বইছে। তবে যেন কিছু একটা ঠিক নেই। একটু দূরেই তাকিয়ে দেখি, সাদা কিছু একটা দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবলাম হয়তো কারো টাওয়াল বা কাপড় ঝুলে আছে, কিন্তু ঠিক তেমন লাগছিল না।

ভয় একটু একটু করে আমাকে গ্রাস করতে লাগল, তবুও একটু সাহস করে এগিয়ে গিয়েছিলাম। হঠাৎ বুঝতে পারলাম, সেটা কোনো কাপড় নয়, বরং মানুষের মতো কিছু, যার পুরো শরীর সাদা কাফনে মোড়ানো। মনের ভেতর চিন্তার রেলগাড়ি ছুটে চলেছে, "এইটা কি? এটা কি আসলেই কিছুর শরীর, নাকি কেবল আমার মনের ভুল?"

যতই কাছে যাই, ততই সেই অদ্ভুত আবরণটিকে আরও পরিষ্কার দেখতে পাচ্ছি। একবার মনে হলো, এগুলো নিছক আমার কল্পনা, কিন্তু চোখের সামনে থাকা কিছুই যেন মিথ্যা নয়।

 কাফনের মোড়ানো অবয়বটা ভেসে ভেসে আমার দিকে এগিয়ে আসতে লাগল। বুকের ধুকপুকানি এত বেড়ে গেল যে মনে হচ্ছিল এখনি হৃৎপিণ্ড থেমে যাবে।

বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম, আর দোয়া বা সুরা মনে করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু এমন ভয়াবহ পরিস্থিতিতে একটিও সুরার নাম মনে করতে পারছিলাম না। তখন মনের ভিতর চিন্তা, "এখন আমি কি করব? ছাদের থেকে লাফ দিলে হাত-পা ভাঙতে পারে, কিন্তু বাঁচা যাবে তো?"



আমার একদম সোজাসুজি দাঁড়িয়ে থাকা সেই সাদা কাফন মোড়া জিনিসটা যখন ধীরে ধীরে আরও কাছে আসতে লাগল, তখন ভয়ে জমে গেলাম। একটা শব্দ বের করতে পারলাম না।

মনে হলো আমার চারপাশে ঠান্ডা শীতল বাতাস বইছে। এর ভেতরে অদ্ভুত এক সুর বাজছে। অবয়বটা যেন কথা বলছে, তবে আমি কিছুই বুঝতে পারছি না। আমার হাত-পা কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এভাবে দাঁড়িয়ে থাকার সময় চোখের সামনে অন্ধকার হয়ে এলো, আর ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেললাম।

পরদিন সকাল ঘুম ভাঙল তখন সকাল ৭টা। চোখ খুলেই দেখি আমি ছাদের মেঝেতে পড়ে আছি। শরীর একদম ভারি লাগছে, মাথার যন্ত্রণা প্রচণ্ড। কোনো রকমে উঠে দাঁড়িয়ে বাসায় গিয়ে শুয়ে পড়লাম। সেদিন সারাদিন কোনো কথা বলতে পারলাম না। মনটা যেন ভয় আর কৌতূহলে আটকে ছিল। "গতরাতে কি দেখেছিলাম? সত্যিই কি কিছু ছিল, নাকি কেবল আমার মানসিক কল্পনা?"

কয়েকদিন পর সেদিনের ঘটনা কাউকে বলতে সাহস পেলাম। মা খুব চিন্তিত হয়ে আমাকে বললেন, "বাবা, সেই রাতের ভুতুড়ে ছাদের গল্প কি তোরো কাছে সত্যি মনে হচ্ছে?" এরপর শুনতে পেলাম, আমার বাবা ছোটবেলায় একবার ঠিক একই রকমের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন।

সেই রাতের পর থেকে আমি প্রতিটি রাতে বাসার নিচে কোরআন শরীফ রেখে ঘুমাতে শুরু করলাম।






Comments

Popular posts from this blog

গল্প তোমাদের জন্য এই তো যথেষ্ট

রঙ্গন জমিদার : অর্পন রহমান

গল্প ভালোবাসার ছাই