Posts

Showing posts from December 1, 2024

ছোটগল্প : রিপার টাইমলাইন থেকে অনুপ্রেরিত কাক ও ময়ূর: মরীচিকা থেকে মুক্তি

Image
  ছোটগল্প : রিপার টাইমলাইন থেকে অনুপ্রেরিত  কাক ও ময়ূর: মরীচিকা থেকে মুক্তি    একদিন বনের ধারে ঝর্ণার পাশে এক ময়ূর তার রঙিন পালক ঝেড়ে জল পান করছিল। তার সৌন্দর্য দেখে দূরে বসে থাকা একটি কাক মুগ্ধ হয়ে যায়। কাকটি কালো হলেও তার হৃদয়ে ছিল বিশুদ্ধ ভালোবাসার স্রোত। সে ময়ূরকে দূর থেকে দেখত আর ভাবত, “যদি কখনো ময়ূরকে আমার মনের কথা বলতে পারতাম!” কিন্তু সাহস করতে পারত না। ময়ূরের চারপাশে সবসময় অন্য পাখিদের ভিড় লেগে থাকত। সেও বুঝত, ময়ূরের সৌন্দর্য সবাইকে আকর্ষণ করে। তবু কাক নিজের ভালোবাসার কথা জানাতে সিদ্ধান্ত নিল। একদিন ভোরবেলায় সে একটি কালো ফুল খুঁজে বের করল—যা তার নিজের মতোই সাধারণ, কিন্তু তার চোখে সেটিই ছিল বিশেষ। সেই ফুলটি একটি হলুদ খামে ভরে ময়ূরের বাসার সামনে রেখে এলো। ময়ূর যখন সেই খাম খুলে দেখল, তার মন খারাপ হয়ে গেল। “কালো ফুল! এটা তো আমার সৌন্দর্যের প্রতি অপমান।” সে ভাবল, কাকের মতো কালো পাখি কখনো তার মতো রঙিন ময়ূরকে বুঝতে পারবে না। কাকের সাথে যখন ময়ূরের দেখা হলো, তখন সে বলল, “তোমার রুচি কেমন, সেটা এই কালো ফুলই প্রমাণ করে। তুমি তো কালো বলেই হয়তো সুন্দর রঙের অর্থ বোঝ না।”...