Posts

Showing posts from November 1, 2024

সত্যিকারের জ্বিনের গল্প: "ছাদের সেই রাত"

Image
 সত্যিকারের জ্বিনের গল্প: "ছাদের সেই রাত" রাত তখন গভীর, চারদিক নিস্তব্ধ আর প্রকৃতির কোলাহল যেন থমকে গেছে। হঠাৎ আমার চোখ খুলে গেল। মোবাইলের দিকে তাকিয়ে দেখি, রাত ঠিক ২টা। কেন যেন ঘুম আসছিল না। ছোটবেলা থেকেই মধ্যরাতে উঠলে একটা অদ্ভুত অস্বস্তি অনুভব করি। তবে আজ যেন এক অন্যরকম অনুভূতি, যেন কেউ আমার দিকে চেয়ে আছে। একটু পানি খেয়ে ফ্রেশ হওয়ার জন্য ছাদে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমাদের বাসার ছাদ থেকে শহরের বেশ কিছু অংশ দেখা যায়, এবং এসময় সেটা বেশ অদ্ভুত সুন্দর দেখায়। ছাদে এসে দাঁড়িয়ে আছি, মৃদু বাতাস বইছে। তবে যেন কিছু একটা ঠিক নেই। একটু দূরেই তাকিয়ে দেখি, সাদা কিছু একটা দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবলাম হয়তো কারো টাওয়াল বা কাপড় ঝুলে আছে, কিন্তু ঠিক তেমন লাগছিল না। ভয় একটু একটু করে আমাকে গ্রাস করতে লাগল, তবুও একটু সাহস করে এগিয়ে গিয়েছিলাম। হঠাৎ বুঝতে পারলাম, সেটা কোনো কাপড় নয়, বরং মানুষের মতো কিছু, যার পুরো শরীর সাদা কাফনে মোড়ানো। মনের ভেতর চিন্তার রেলগাড়ি ছুটে চলেছে, "এইটা কি? এটা কি আসলেই কিছুর শরীর, নাকি কেবল আমার মনের ভুল?" যতই কাছে যাই, ততই সেই অদ্ভু...

ভালোবাসা – সত্যিকারের সম্পর্কের আবেগ ও গভীরতা" ভালোবাসার

Image
ভালোবাসা – সত্যিকারের সম্পর্কের আবেগ ও গভীরতা" ভালোবাসার  স্বামীর কলার ধরে স্ত্রী বলে ওঠলেন, যদি পুরুষ হও তাহলে আমাকে তালাক দিয়ে দাও। তোমার মত মানুষের সাথে আর সংসার করতে চাই না। স্বামী অনেকক্ষণ চুপ থাকার পর বললেন, আচ্ছা। ঠিক আছে। তাহলে কাগজ কলম নিয়ে আসো। লিখে দিচ্ছি।.. স্বামী স্ত্রীর হাতে কাগজটি দিয়ে বলল, এই যে লিখে দিলাম। এখন এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও। ব্যাগ গুছিয়ে সন্তানকে কোলে নিয়ে বৌ বাপের বাড়ি চলে গেল। দশদিন পার হল।  স্বামীর মোবাইল মেসেজ মেসেজ ভরে ওঠতে লাগল। স্বামী নিরুত্তাপ। নিরুত্তর। পনেরতম দিন থেকে শুরু হল কল। কখনো পরিচিত (স্ত্রী শশুর শাশুড়ি শ্যালক শ্যালিকার) নম্বর থেকে, কখনো অপরিচিত নম্বর থেকে। স্বামী কোন ফোনই রিসিভ করে না।.. শেষমেশ বিশ দিনের মাথায় স্বামী ফোন ধরল। স্ত্রী হাউমাউ করে কাঁদছে।  ওগো.. লক্ষী.. সোনা.. আল্লাহর দোহাই.. তোমার মরা বাপের কসম সবই আরো কত কি বলছে। স্বামী সব শুনে বলল, কি বলতে চাও? সরাসরি বলো। এত ন্যাকামি শুনতে চাই না। স্ত্রী: ওগো, আমি তো বুঝতে পারিনি। তুমি ছাড়া আমার কে আছে? তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বল! স্বামী: তুমি ই তো বললে...