Posts

Showing posts from December 12, 2024

গল্প: ঘৃণা এবং বিষাদ

Image
 গল্প: ঘৃণা এবং বিষাদ বাবার খোঁজে রুপা অধ্যায় ১: পালানোর পথ রাতের গভীরতায় চারদিকে কেবল শূন্যতা। সব হারিয়ে দিশেহারা হয়ে ছেলেটি, নাম রাজন, শেষমেশ নিজের স্ত্রীর বাড়িতে গিয়ে আশ্রয় নিল। তার স্ত্রী, নীলা, তাকে দেখে প্রথমে অবাক হয়ে গেল। কিছুক্ষণ নীরবতার পর নীলা বলল, “তুমি এখানে কেন এসেছ? তুমি কি জানো, পুলিশ তোমার পেছনে?” রাজন নিরুত্তর। তার মনে তখন শুধু একটাই ভাবনা, “এই পৃথিবীতে আমার জায়গা কোথায়? কেউ কি আমাকে নিজের বলে ভাবতে পারবে?” অধ্যায় ২: সম্পর্কের ফাটল রাজনকে একের পর এক কথার আঘাতে জর্জরিত নীলা। কবে রাগ করে গালে চড় দিয়েছিলো, কবে গালাগালি করছিলো। সব বলতে লাগলো। কবে মারামারি করেছিলো।  রাজন চুপ করে,  মনে মনে ভাবলো, " এসবের জন্য কি নীলার কি কোন দায় ছিলো না। তা কেন নীলা বুজতে পারছে না। নিজের ভুল নীলা কি কখনো বুজবে না।  নীলার মিথ্যা সন্দেহ, আজেবাজে কথা, প্রতিনিয়ত  ভাইবোনদের সাথে খারাপ ব্যবহার। যদিও ভাইবোনদেরও দোষ ছিলো। কিন্তু এতে রাজনকে প্রতিদিন গালাগালি কেন, এমনকি রাজন একা তো গায়ে হাত তোলেনি রাজনকেও নীলা মেরেছিলো পর্যন্ত।  এই তো শেষবারও রাজনের কলার ধরেছিলো নীলাদের ...