একা মানুষের গল্প
একা মানুষের গল্প রাত রাত গভীর। নির্জন রাস্তায় বাতিগুলো ফিকে হয়ে জ্বলছে। শহরের কোলাহল অনেক আগেই থেমে গেছে। তানভীর একা বসে আছে তার ছোট্ট ফ্ল্যাটের বারান্দায়। হাতে এক কাপ ঠাণ্ডা চা, যা তার মতোই নিঃসঙ্গ। দুঃখ দিয়ে দুঃখ ঢাকা ভুল ছাপিয়ে দুখের নদী বয়ে চলে একা এই জীবন ধুলোর খেলা এই ভুবন মায়ার মেলা তানভীর একজন কর্পোরেট কর্মী। সকাল থেকে রাত পর্যন্ত কাজ, মিটিং, প্রেজেন্টেশন—তার জীবনের এই চক্র যেন থেমে নেই। কিন্তু কাজের পরেও তার জীবন যেন থেমে আছে, যেন শূন্য। ব্যস্ত জীবনের মাঝেও একাকীত্ব তার পিছু ছাড়ে না। বন্ধুবান্ধব, পরিবার—সবাই তার জীবনে ছিল, তবুও কোথায় যেন একটা ফাঁক রয়ে গেছে। আজকের দিনটা অন্য দিনের মতো ছিল না। অফিস থেকে ফিরে দরজা বন্ধ করার সাথে সাথেই সে অনুভব করলো তার মনের ভেতরে জমে থাকা শূন্যতার ভার। "মানুষ কি সত্যি একা?"—এই প্রশ্নটা তার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। তানভীর হঠাৎ করে তার পুরনো একটা ডায়েরি বের করলো। ডায়েরিটা তার কলেজ জীবনের সঙ্গী। সেখানে সে তার স্বপ্নগুলো লিখতো। পাতা উল্টাতে উল্টাতে চোখে পড়লো এক জায়গায় লেখা— বাঁচার স্বপ্ন তানভীর বুঝতে পারলো, এত ব্যস্ততা...