সারমিন জাহান মিতুর কবিতা




মন ভালো নেই 


সারমিন জাহান মিতু 


১৭/১০/২০২০

যদি চলে যাই না বলা কোন পথে,

মনে রেখ মন ভালো নেই আমার। 

উড়ন্ত পাখির প্রখর তাপে ঝলসানো পেখম আমার মন

তপ্ত দহনে ছুটে চলছে দিন -রাত্রি।

বরফের জগৎ চাই আমার। 

আর কতো পোড়া যায় অগ্নি তাপে,

কতো অপেক্ষার একাকী রাত্রি হওয়া যায়।

এবার একটু ক্ষ্যান্ত দাও আমায়,

আমি শিশির হয়ে ঝরেছি প্রতি প্রহর শেষে

তারপর হয়তো ধুয়ে গেছি নিদারুণ বৃষ্টি বহমান জলে 

অথবা সূর্যদেবের পরিহাসে পুড়ে ছারখার হয়েছি বহুবার। 


সম্পূর্ণ হতে পারিনি কোনকালে,

অসম্পূর্ণ থেকে গেছি মুমূর্ষু বেদনার বালুচরে।  

অতঃপর সম্পূর্ণ আর অসম্পূর্ণতার যোগ -বিয়োগে,শূন্য বৃক্ষ আমি চলেছি একাকিত্বের ভার বহন করে।



Comments

Post a Comment

Popular posts from this blog

গল্প তোমাদের জন্য এই তো যথেষ্ট

রঙ্গন জমিদার : অর্পন রহমান

গল্প ভালোবাসার ছাই