রিপার টাইমলাইন থেকে
রিপার ফেসবুক টাইমলাইন থেকে সংগৃহীত
জীবনটা যে স্বামী ছাড়াও অবিস্মরণীয় হতে পারে তার উদাহরণ— মারিয়াম রাদিয়াল্লাহু আনহা।
জীবনটা যে সন্তান ছাড়াও সফল হতে পারে তার উদাহরণ— আয়েশা রাদিয়াল্লাহু আনহা।
জীবনটা যে জালিম স্বামীর সাথে বসবাস করেও সমুজ্জ্বল হতে পারে তার উদাহরণ— আছিয়া রাদিয়াল্লাহু আনহা।
জীবনটা যে ধূ ধূ মরুর মতো একা হলেও একসময় কোটি মানুষের ভালোবাসায় মুখরিত হতে পারে তার উদাহরণ— হাজেরা রাদিয়াল্লাহু আনহা।
জীবনটা যে পড়ন্ত বয়সেও অন্যদিকে মোড় নিতে পারে তার উদাহরণ— খাদিজা রাদিয়াল্লাহু আনহা।
জীবনটা যে শুধু সংসারী হয়ে সবচেয়ে উঁচু মর্যাদার নারী-জীবন হতে পারে তার উদাহরণ— ফাতিমা রাদিয়াল্লাহু আনহা।
দুঃখ তো তোমার থাকবেই নারী। সে সংসার থাকলেও থাকবে, না থাকার কারণেও থাকবে। দুঃখগুলোকে পোষ মানিয়ে জীবনটা যদি উৎসর্গ করো শুধু রবের নামে, তাহলে দেখো এই বেঁচে থাকার অনুভূতি কী অসাধারণ— পরকালের আশ্বাস এনে দিবে একেকটা অপ্রাপ্তিতেও কী দারুণ স্বাদ!✨

অনরক সুন্দর
ReplyDelete