গল্প তোমাদের জন্য এই তো যথেষ্ট
গল্প তোমাদের জন্য এই তো যথেষ্ট ১ জবান আলি ও কুরবান আলির জীবনের পথ এক, কিন্তু মন আলাদা। বাবা-মা অনেক আগেই চলে গেছেন, আর সেই মৃত্যু যেন দুই ভাইয়ের জীবনের হিসেব-নিকেশ বদলে দিয়েছে। বাবার রেখে যাওয়া সামান্য সম্পত্তির অধিকার বড় ভাই হিসেবে পুরোপুরি নিজের হাতে নিয়েছে জবান আলি। ভদ্রলোক হিসেবে তার অনেক নাম।সমাজে সবাই তাকে সম্মান করে । বাবা-মা অনেক আগেই মারা গেছেন, আর সেই মৃত্যুর পর থেকেই জবান আলি বড় ভাই হিসেবে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। জবান আলি বাবার রেখে যাওয়া জমিজমা, ঘরবাড়ি আর সবকিছু নিজের বলে ধরে নিয়েছেন। ছোট ভাই কুরবান আলি এই বিষয়টা সহজভাবে মেনে নেয়নি, কিন্তু বড় ভাইয়ের কাছে কিছু বলতে পারেনি।কারন বড়ভাই তাকে কোলেপিঠে নিয়ে বড় করেছে। ২ তারা বাবার রেখে যাওয়া ঘরটি ভেঙ্গে নতুন ঘর তোলেন। সে ঘরে ছোট্ট একটি রুম ও তার সামনে সামান্য একটু জায়গা ছিল কুরবানের। সেটুকুই তাঁর জীবন। সেখানেই মিথি আর তাদের ছোট্ট মেয়েকে নিয়ে কোনোরকমে দিন কাটায় কুরবান।সমাজের চোখে বড় ভাই মানে পরিবারের কর্তা, সে যেভাবে চায়, সেভাবেই চলতে হবে। জ...

সুন্দর অনেক
ReplyDelete