কবিতা ও কবি অবেলায় এসে

          কবিতা ও কবি    

      অবেলায়  এসে








আমি চেয়েছিলাম,

আমার প্রতিটি অনুভূতিতে মিশে যাবে তোমার ছোঁয়া।

আমি রাত বললে, তুমি হবে রাতের নীরবতা,

তুমি হবে আঁধার।

আমি দিন বললে, তুমি হবে আলোর পথ—

পথের দিশারী হয়ে চলবে আমার সঙ্গে।



আমি যখন মেঘাকাশ চাইব,

তুমি ভাসবে বৃষ্টির বিন্দুর মতো,

আমার মেঘে ভরা আকাশে।

কিন্তু তুমি হলে না কিছুই, কিছুই না—

না রাতের আধার, না দিনের আলো,

না মেঘের বৃষ্টি।

তুমি এলে না আমার প্রতিচ্ছবি হয়ে।


 


এখন এই অবেলায় এসে দাঁড়ালে তুমি,

যখন আমি দাঁড়িয়ে আছি প্রস্থানপথে।

সব মেনে নিতে চাইছো তুমি,

যখন আমি হারিয়ে গেছি অজানার পথে।



এই বিরহ, এই নিঃসঙ্গতা

রেখে যাবে শুধু  স্মৃতি, গভীর ব্যথার গল্প—

তুমি চেয়েছিলে সামান্য কিছু,

আমি চেয়েছিলাম সমস্তটা

 চাওয়াগুলো কি বেশি কিছু ছিলো,

না কি সবই ছিলো তোমার উদাসীনতা। 



এখন সব মেনে নিয়েছি আমি,

রেখে দিয়েছি সেই বিরহের স্মৃতি—

একটি অস্পর্শ ব্যথার গল্প,

যা বলে না কিছু,

শুধু থেকে যায় নীরবতার মাঝে,

অবেলায়।


Comments

Popular posts from this blog

গল্প তোমাদের জন্য এই তো যথেষ্ট

রঙ্গন জমিদার : অর্পন রহমান

গল্প ভালোবাসার ছাই