বট ও খেজুর গাছের গল্প

 বট ও খেজুর গাছের গল্প

 



খেজুরগাছ যখন একা ছিলো







     

       এক গ্রামে একটি খেজুর গাছ ছিলো, যার পাতাগুলো ছিলো সবুজ আর শক্তিশালী, আর তার মিষ্টি ফলের জন্য গাছটি বিশেষভাবে পরিচিত ছিলো। সকালে রোদ উঠলেই বিভিন্ন ধরনের পাখির দল এই গাছে বসে খেজুর খেতো। ছোট ছোট পাখিরা তাদের মিষ্টি কণ্ঠে গান গেয়ে চারপাশ মাতিয়ে রাখতো, আর খেজুর গাছটি যেন এই গান শুনে আনন্দ পেতো।



একদিন একটি পাখি খেজুর গাছের ডালে বসে যখন মলত্যাগ করলো, তখন তার মলের সাথে একটি বটগাছের বীজ খেজুর গাছের গায়ে পড়ে। সেই সময় খেজুরগাছটিও বিষয়টি বুঝতে পারেনি।         

                      বীজটি খেজুর গাছের শরীরের উপর থেকে মাটি ছুঁয়ে ফেললো এবং ধীরে ধীরে শিকড় গেড়ে বসতে শুরু করলো।


      দিন যায়, মাস যায়, বীজটি থেকে আস্তে আস্তে একটি ছোট চারাগাছের জন্ম হলো। প্রথমে খেজুর গাছটি খুশি হয়েছিলো এই ছোট বট চারাটিকে দেখে, ভাবছিলো এটি তার আরেকটি বন্ধু। তবে, দিন দিন বট চারাটি বাড়তে থাকে। খেজুর গাছটির শরীর ঘিরে বট গাছের শিকড় ছড়িয়ে পড়তে থাকে, আর সেই শিকড়গুলো খেজুর গাছটির রস এবং পুষ্টি শুষে নেয়। খেজুর গাছটি ধীরে ধীরে দুর্বল হতে থাকে।




বটগাছের এখন সব






     



খেজুর গাছটি প্রথমে বুঝতে পারেনি যে বট গাছটি তার জন্য ক্ষতিকর হতে পারে। খেজুর গাছটি বট গাছটিকে সাহায্য করেছিলো, আশ্রয় দিয়েছিলো, কিন্তু সেই বটগাছ এক সময় তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। দিনের পর দিন খেজুর গাছটি দুর্বল হতে থাকে, আর এক সময় তার প্রাণশক্তি নিঃশেষ হয়ে যায়।

যে গাছটি একসময় গ্রামের প্রধান আকর্ষণ ছিলো, সেই খেজুর গাছটি এখন মৃত অবস্থায় দাঁড়িয়ে আছে, কিন্তু বট গাছটি মাথা উঁচু করে বেঁচে আছে। বটগাছটি ক্রমশ নিজেকে আরো শক্তিশালী করে, তার ডালপালা আরও বিস্তৃত করে গ্রামটির উপর ছায়া ফেলে। খেজুর গাছটির কঙ্কালসম শরীরটা দাঁড়িয়ে আছে, কিন্তু জীবন নেই।


এই ঘটনা থেকে গ্রামের মানুষরা শিখেছিলো যে পরগাছাকে আশ্রয় দেওয়া উচিত নয়। কেউ যতই বন্ধু সেজে কাছে আসুক না কেন, যদি তার প্রভাব আমাদের ক্ষতি করে, তবে তাকে সময় থাকতে ঠেকিয়ে দিতে হয়। খেজুর গাছটি তার সরলতা ও দয়ালুতার জন্য নিজের জীবন হারালো, কিন্তু সেই ভুল থেকে গ্রামবাসীরা শিক্ষা নিলো, বুঝতে পারলো যে প্রকৃতি যেমন সুন্দর, তেমনি কঠিন শিক্ষা দিতেও পারে।


Comments

Popular posts from this blog

গল্প তোমাদের জন্য এই তো যথেষ্ট

রঙ্গন জমিদার : অর্পন রহমান

গল্প ভালোবাসার ছাই