গল্প ভালোবাসার ছাই রুপা: তুমি কি কখনো ভেবেছো, প্রেম আসলে কী? আফরান: প্রেম তো… ভালোবাসা, যত্ন। তুমি জানো, সবাই বলে– কিন্তু কেউ ঠিকভাবে জানে না। তোমার কাছে প্রেম কী, রুপা? রুপা: (একটু বিরতি নিয়ে) আমার কাছে প্রেম হলো অন্যরকম। হয়তো একটি সুর, হয়তো একটা অনুভূতি… কখনো কখনো ভয়, আবার কখনো অভিমান। কখনো কখনো চুপিসারে চলে আসে, আবার কখনো তুমুল ঝড়ের মতো আসে। আফরান: এতো অদ্ভুত লাগছে তোমার কথা! কই, আমি তো শুধু বিশ্বাস করেছি, ভালোবাসার মধ্যে কোনো প্রতিদান নেই। রুপা: কিন্তু সমাজ কী বলে জানো? তারা বলে, নারীর প্রেমে ক্ষমতা নেই। শুধু সমর্পণ আছে। কিন্তু আমি চাই, আমার ভালোবাসায় সমানাধিকার থাকুক। আমি নিজেকে কেবল উৎসর্গ করবো না। আফরান: (একটু চুপ থেকে) তুমি হয়তো ঠিক বলছো… সমাজ আমাদের ভালোবাসা নিয়ন্ত্রণ করে, আমাদের চিন্তাভাবনা বাঁধে। তুমি কি তাহলে এর জন্য ভালোবাসায় দ্বিধাগ্রস্ত হয়ে পড়ো? রুপা: (মৃদু হাসি দিয়ে) দ্বিধা নেই, আছে বোঝাপড়া। জানো, প্রেম শব্দটি অনেকটা ছাইয়ের মতো। প্রেম শেষ হওয়ার পর সেই ছাইয়ে হাত দিলে ভালোবাসার স্মৃতি খুঁজে পাওয়া যায়। কিন্তু সত্যিই, সেই ছ...
Comments
Post a Comment